২৫০ বস্তা সরকারি সার পাচারের সময় ডিলার আটক
ফরিদপুরের ভাঙ্গায় পাচারের সময় ২৫০ বস্তা সরকারি ডিএপি সারসহ এক ডিলার ও ট্রাকের হেলপারকে আটক করেছে প্রশাসন। বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের নিচ থেকে সারবোঝাই ট্রাকটি জব্দ করা হয়।




