বাজারে সবজির ঘাটতি নেই, তবুও কমছে না দাম
শীতকালীন সবজি বাজারে পর্যাপ্ত তারপরও বাজারে মূল্যের দিক দিয়ে স্বস্তি আসেনি। ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনও সবজি নেই। আবার বেগুনের কেজি ১০০ টাকার ওপরে। গত কয়েকদিনের তুলনায় দু-একটি সবজির দাম কেজি প্রতি ১০ টাকা কমলেও অন্যান্য সবজির দাম একই রয়েছে।




