মেসিদের সামনে গুরুত্বপূর্ণ পরীক্ষা
নিয়মিত মৌসুমের আর মাত্র ৩ ম্যাচ বাকি। এর মধ্যেই প্লে-অফের বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও শক্ত করার সুযোগ ইন্টার মায়ামি ও এফসি সিনসিনাটির। বৃহস্পতিবার ভোরে তাদের মুখোমুখি লড়াইয়ে পয়েন্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নিজেদের অবস্থান উন্নত করার হিসাবও।


