মামলা ছাড়াই খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ
খেলাপি ঋণ আদায়ে দীর্ঘদিনের আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ পদ্ধতিতে ঋণসংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।


