সব বন্দরের নিরাপত্তায় আসছে একক কমান্ড
দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে নিরাপত্তা জোরদার করতে সমন্বিত নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় যাত্রীদের আগাম তথ্য, বায়োমেট্রিক পরিচিতি এবং ইন্টারপোলসহ আন্তর্জাতিক তথ্যভাণ্ডারের মাধ্যমে পরিচয় ও নিরাপত্তা যাচাইয়ের সুযোগ থাকবে।


