হরমুজ প্রণালি বন্ধ রাখারঘোষণা ইরানের
হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। প্রণালি পুনরায় খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল শাহরাম ইরানি। এর মধ্যেই কৌশলগত জলপথটিতে দুটি ট্যাংকার নৌমাইনে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।


