কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ নেতা সম্রাট গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. হায়দার হোসেন সম্রাট নামের এক ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন সহসভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শুক্রবার রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদনগর এলাকা থেকে সম্রাটকে (৫২) গ্রেপ্তার করা হয়।



