৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ভোটগ্রহণ চলছে
দীর্ঘ প্রায় আট বছর পর আবারও ভোটের উৎসবে মেতেছেন দেশের চা শ্রমিকেরা। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে চা বাগানগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।আজ শনিবার সকাল ৮টা থেকে মৌলভীবাজারসহ পাঁচ জেলার ২০টি উপজেলায় অবস্থিত ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে।


