রাজধানীতে তিন দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো শুরু
রাজধানীর কুড়িলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিকেল এক্সপো – বিআইএমইএক্স ২০২৬’-এর তৃতীয় আসর। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে ২৬ নভেম্বর এই আন্তর্জাতিক প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


