সত্য আসলে কতটুকু সত্য? যুক্তি আসলে কতটা যৌক্তিক?
সত্য কি সত্যিই সত্য? সত্যকে আমরা কীভাবে খুঁজে পাব? এই প্রশ্নের সমাধান খুঁজতে হলে ফিরে যেতে হবে শৈশবের শুরুতে। জন্মের পর শিশুর অন্তরে কোনো কিছু চিন্তা করার সক্ষমতা থাকে না; সচেতনতা, ন্যায় অন্যায়, ভালো মন্দ বা সত্য মিথ্যার কোনো ধারণাও থাকে না।



