রান্নার মধ্যে সৃজনশীলতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটে: জুবাইদা রহমান
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, কৃষকদের সহায়তা, খাদ্যের অপচয় রোধ এবং টেকসই খাদ্যব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।



