খুলনায় চাঁদা না পেয়ে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি, আতঙ্কে ব্যবসায়ীরা
চাঁদা না পেয়ে খুলনা মহানগরীতে পৃথক দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। নগরীর লবণচরা থানার হঠাৎ বাজার এলাকায় একটি তুষকাঠের মিল ও একটি চানাচুর কারখানায় এ গুলি ছোড়া হয়।



