খুলনায় আবারও ফার্মেসিতে গুলি, মালিকের ছেলে আহত
খুলনায় চাঁদা দাবির মুখে ১৭ দিন বন্ধ থাকার পর পুলিশের সহযোগিতায় পুনরায় চালু হওয়া একটি ফার্মেসিতে আবারও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জারিফুজ্জামান জারিফ (৩২) গুলিবিদ্ধ হয়েছেন।



