টিকে থাকার চ্যালেঞ্জ মালিক-শ্রমিকের
তৈরি পোশাকশিল্পে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা থেকে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যে এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিলেও তা নিয়ে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান রয়ে গেছে।



