মামুনুর রশীদের অবস্থা সংকটাপন্ন, নেওয়া হলো অন্য হাসপাতালে
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা মামুনুর রশীদ। চার দিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

