জিয়াউল আহসানের বাড়ির নাম পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ রাখল জনতা
সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়া কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বরিশাল নগরীতে থাকা বাড়ির নাম পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ নামফলক লাগিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার দুপুরে বাড়িটির সামনে কর্মসূচি পালনের সময় আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’ কালো কালি দিয়ে মুছে ফেলা হয়।



