তিন বছরে ১০৫ প্রাণহানি, গেটম্যান নেই ৫৬টির
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে অরক্ষিত লেভেলক্রসিং ও অবৈধ পারাপারের কারণে আশঙ্কাজনক হারে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। কোথাও বৈধ ক্রসিং থাকলেও নেই গেটম্যান কিংবা নিরাপত্তাবেষ্টনী; আবার কোথাও রেললাইনের ওপর দিয়ে তৈরি হয়েছে অবৈধ চলাচলের পথ।



