হত্যা মামলায় কারাগারে পুলিশ কর্মকর্তা আবুল হাসান
বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা এই পুলিশ কর্মকর্তাকে গত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।



