ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়কে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উঠেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আজ দুপুর ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে ফাইনালে রাজশাহীর মুখোমুখি হবে জাতীয় বিশ্ববিদ্যালয়।


