খুলনায় পেট্রোল বোমা তৈরির সরঞ্জামসহ আটক ব্যক্তি গণপিটুনিতে আহত, হাসপাতালে ভর্তি
খুলনার ফুলবাড়ীগেট এলাকায় পেট্রোল বোমা তৈরির প্রস্তুতির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।আটক ব্যক্তির নাম লাইসুজ্জামান।


