এবার চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ চুয়েট শিক্ষার্থীদের
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা ও সংকট নিরসনে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি দাবি আদায়ে চট্টগ্রাম–কাপ্তাই মহাসড়ক প্রায় আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

