সুন্দরবনে দস্যুদের অস্ত্র সরবরাহের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার ২
সুন্দরবনে বনদস্যুদের অস্ত্র গোলাবারুদ ও রসদ সরবরাহের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)। এসময় চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে।


