ঘূর্ণিঝড় আকভানের বৃষ্টিতে দুবলার চরে রাস উৎসব বিপর্যস্ত, কাদাপানিতে দুর্ভোগ
সুন্দরবনের দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান ঘিরে উৎসবের আমেজে এবার বড় ধাক্কা দিয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। টানা তিন দিনের ভারী বৃষ্টিতে উৎসবস্থলের মাঠ এখন কাদাপানিতে একাকার।



