নিজের মা ও ছেলেকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড
নাটোরে নিজের মা ও ছেলেকে গলা কেটে হত্যা এবং বাবাকে কুপিয়ে হত্যাচেষ্টার দায়ে মো. শাহ আলম নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।



