২০ গজে সবজির দামে ২০ টাকা ফারাক
চট্টগ্রাম নগরের বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। এতে কমেছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুসহ বেশ কয়েকটি সবজির দাম। তবে একই বাজারে ২০ গজের ব্যবধানে দোকান ও ভ্যানে বিক্রি হওয়া সবজির দামে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত পার্থক্য দেখা যাচ্ছে।



