ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-হামলায় আহত ১১, ৫ মোটরসাইকেলে আগুন
ফেনীর দাগনভূঞায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেলে পৌরসভার আলাইয়ারপুর গ্রামে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর বাড়ির পাশের সূর্যের হাসি ক্লিনিক সড়কে এ ঘটনা ঘটে।


