পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সিপিডির প্রস্তাবনায় বিজিএমইএর আপত্তি ও পর্যবেক্ষণ
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ বিষয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাব ও পর্যবেক্ষণের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

