সংগ্রাম থেকে রাষ্ট্রনায়কত্ব তারেক রহমানের অভিযাত্রা
রাজনীতিতে নেতৃত্বের মূল্যায়ন কেবল পদ-পদবি, ক্ষমতার অবস্থান কিংবা নির্বাচনী সাফল্যের নিরিখে হয় না। একজন রাজনৈতিক নেতার প্রকৃত পরিচয় গড়ে ওঠে তাঁর দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতার মুখে অবস্থান, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক দূরদর্শিতা এবং রাষ্ট্র ও সমাজ সম্পর্কে তাঁর চিন্তার মধ্য দিয়ে।