আন্তর্জাতিক ক্রয়াদেশে বাংলাদেশের ঝুঁকি কতটা, প্রয়োজন তথ্যভিত্তিক মূল্যায়ন
দেশের রপ্তানি আয়ের অন্যতম প্রধান উৎস তৈরি পোশাকশিল্প আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বৈশ্বিক বাজারের চাহিদা, ক্রেতাদের সোর্সিং কৌশল এবং সরবরাহ ব্যবস্থার পরিবর্তন এই খাতে সরাসরি প্রভাব ফেলে।



