ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন তরুণ নিহত
জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটা পড়ে সিয়াম নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সিয়াম (১৮) মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের পশ্চিম নয়ানগর এলাকার নিলু খানের ছেলে।



