পরিচ্ছন্নতা কার্যক্রমে চাই স্থায়ী শৃঙ্খলা
রাজধানী ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা ও পরিবেশদূষণ দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত বর্জ্য ফেলা, খাল দখল, পানিপ্রবাহে প্রতিবন্ধকতা এবং অপর্যাপ্ত পরিচ্ছন্নতা কার্যক্রম নগরজীবনকে প্রতিনিয়ত দুর্বিষহ করে তুলছে।


