পিরোজপুরে দুই বাসে আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় গভীর রাতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার ভোর ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



