বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত বলে মনে করে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।


