বৃষ্টির বাধায় খেলা বিঘ্নিত, দ. আফ্রিকা ও বাংলাদেশের কঠিন লড়াই
জোহানেসবার্গে ভারী বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিনের শেষ দুই সেশনের খেলা অনুষ্ঠিত হয়নি। দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৩৮৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা।দিনের খেলা শুরুর ২৮ ওভার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।



