কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে জোড়া খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. ফরহাদ (৪১) নামে এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।আজ সোমবার ভোরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


