৫ দিন ধরে নিখোঁজ স্কুলছাত্র, সন্ধান চেয়ে মহাসড়ক অবরোধ
পঞ্চগড়ের বোদায় পাঁচ দিন ধরে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্র শেখ সিয়ামের সন্ধানের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। এ সময় মহাসড়কে আগুন জ্বালিয়ে প্রায় দুই ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করেন তারা।



