মিরপুরে পুলিশ-বিজিবির সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর-১২ নম্বরে পুলিশ ও বিজিবির সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ট্রাফিক পুলিশের একটি বুথ ভাঙচুর করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।



