ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের মামলায় ২ জন রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।

