জয়কে হেলাল খানের ধমক, ‘ফ্যাসিস্ট’ মন্তব্যে এফডিসিতে হট্টগোল
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত একটি মানববন্ধনে অংশ না নেওয়ার কারণে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।



