মৃত ও প্রবাসী ব্যক্তির নামে আ.লীগ নেতার অর্থ আত্মসাৎ
মৃত ও প্রবাসীকে শ্রমিক দেখিয়ে এবং ভুয়া ভাউচারে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে মিরসরাই এক নম্বর করেরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন নয়ন ও তার সহযোগীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।




