অনলাইন ও এসএমএসের মাধ্যমে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানবেন যেভাবে
২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় একযোগে প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই সরকারি ওয়েবসাইট এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।



