১৫ মিনিটে হ্যাটট্রিক, রোনালদোর গোল সংখ্যা ৯৮৫
ক্যারিয়ারে ১ হাজার গোলের মাইলফলক ছোঁয়ার আরও কাছে পৌঁছেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার সৌদি প্রো লিগে আল খুলুদের বিপক্ষে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে আল নাসরকে ৫-৩ গোলের জয় এনে দেন তিনি।



