ডনের জামিন ফের নামঞ্জুর
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন ফের নামঞ্জুর করেছেন আদালত।আজ বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ তাওহীদা আক্তার শুনানি শেষে জামিন নামঞ্জুরের আদেশ দেন।আদালতে ডনের পক্ষে মফিজুল ইসলাম আশরাফ জামিন চেয়ে শুনানি করেন।



