সাধারণ পরিবার থেকে বিলিয়ন ডলারম্যান মোহাম্মদ দেউজি
পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ার এক সাধারণ পরিবারে ১৯৭৫ সালে জন্ম নেওয়া মোহাম্মদ দেউজির শৈশব কেটেছে নানা সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে। যে সময়ে দেশটির সাধারণ মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত কঠিন, ঠিক সেই প্রতিকূল বাস্তবতায় তিনি বড় হয়ে ওঠেন।



