মা-বাবার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ছেলের এক বছরের কারাদণ্ড
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাদকাসক্ত ছেলের নির্যাতন সহ্য করতে না পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছিলেন মা বাবা।অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে মাদকাসক্ত যুবক আব্দুল আলীমকে (১৯) গ্রেপ্তার করা হয়।


