চাই কার্যকর তদারকি
নিরাপদ খাদ্য নিশ্চিত করা জনস্বাস্থ্য সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। মানুষের প্রতিদিনের খাদ্য কতটা নিরাপদ, তার ওপর নির্ভর করে সুস্থতা ও জীবনমান। অথচ দেশে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপণনের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ রয়েছে।




