নাশকতা মোকাবিলার প্রস্তুতি: দুই মাসের জন্য রেলের পাহারায় ২৫০০ আনসার
রেলপথে নাশকতার ঘটনা বাড়তে থাকায় যাত্রী, ট্রেন ও রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত মাত্র ১৩ দিনে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ৩৮টি নাশকতার ঘটনা ঘটেছে।


