মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানস্থল ও বিদ্যালয়ে বিমান হামলা, নিহত অন্তত ৫১
মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় শান, মাগওয়ে ও রাখাইন রাজ্যে অন্তত ৫১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শানের একটি বিয়ের অনুষ্ঠানস্থল ও মাগওয়ের একটি বিদ্যালয়ে হামলায় নিহতদের মধ্যে শিক্ষার্থী, নবীন ভিক্ষু ও শিক্ষক রয়েছেন।

