সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক
যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) আ ফ ম আনোয়ার হোসেন খান।


