গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আটক
রাজধানীর গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলশান-২-এর একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

